ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে বলেছেন, যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ আনা হয় তাহলে আমরা পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেব না।
বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং ‘আমি বেঁচে আছি’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মাচন করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন: যদি “স্ন্যাপব্যাক” প্রক্রিয়া কার্যকর করা হয়, তবে ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মধ্যে সহযোগিতা চুক্তি বাতিল হয়ে যাবে এবং ইসলামি প্রজাতন্ত্র উপযুক্ত জবাব দেবে।