হোটেল

এস্পিনাস ইন্টারন্যাশনাল হোটেল, তেহরান

পাঁচ তারকা এস্পিনাস ইন্টারন্যাশনাল হোটেল তেহরানের সেরা হোটেলগুলোর অন্যতম যা এ শহরে তার শৈল্পিক  শৈল্পিক উপস্থিতির মাধ্যমে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। এটি ইসলামিক বিপ্লবের পর প্রথম পাঁচ-তারকা হোটেল যা ২০১০ সালে লালেহ পার্ক এবং সমসাময়িক আর্ট মিউজিয়ামের সন্নিকটে খোলা হয়। এস্পিনাস হলো আলবোর্জ পর্বতমালার এস্পিনাস অঞ্চলের একটি পর্বতের নাম যার অর্থ হলো বাংলোতে অবস্থান করা।

তেহরানের বুলেভার্ডে এস্পিনাস ইন্টারন্যাশনাল হোটেল অতিথি ও যাত্রীদের জন্য নির্মিত একটি হোটেল যার রয়েছে পেশাদার ও বিশেষজ্ঞ কর্মীবৃন্দ এবং এটি একটি বিলাসবহুল হোটেল। এস্পিনাস ইন্টারন্যাশনাল হোটেলের ভ্রমণপিপাসুদের ভিআইপি পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনন্য।

এস্পিনাস হোটেলের সুবিধার মধ্যে রয়েছে সুইমিং পুল,স্বাস্থ্যকেন্দ্র ও কার্ডিও সরঞ্জাম এবং তেহরানের কেন্দ্রে সহজে প্রবেশযোগ্য এলাকায় অবস্থিত বড় বড় কমিউনিটি হল।
এস্পিনাস ইন্টারন্যাশনাল হোটেলে স্যুটসহ বিভিন্ন আবাসন ইউনিট রয়েছে যা সর্বোত্তম তাপমাত্রা নিয়ন্ত্রণ, অডিও,ভিডিও এবং স্যাটেলাইট নিউজ নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস,
সর্বোত্তম ও বৃহত্তম ব্যক্তিগত পার্কিং, একটি জিমনেসিয়াম,উৎসবাদি, সেমিনার ও আন্তর্জাতিক অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সবচেয়ে আধুনিক সুবিধা দিয়ে থাকে।
পাসারগাদ হল ও পারস্য উপসাগরীয় হলের মতো চমৎকার এবং আধুনিক হলগুলোতে অতিথিদেরকে স্বাগত জানানো হয়।

ঠিকানা : এস্পিনাস ইন্টারন্যাশনাল হোটেল, ১২৬ বুলেভার্ড, কেশাভারজ স্কয়ার,ভালিআসর,তেহরান, ইরান।