• Jan 5 2026 - 12:16
  • 5
  • : Less than one minute

হাজারো বছর ধরে ইরান অখণ্ডতা ধরে রেখেছে: বেলায়েতি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবার বেলায়েতি ইরানের ঐতিহাসিক অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, এই কয়েক হাজার বছরের ইতিহাসজুড়ে ইরানের জনগণ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং তাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করেছে।

তিনি আজ (রোববার) লেবানন, ইরাক, স্পেন, ফিলিস্তিন, ব্রাজিল, রাশিয়া, মিসর, চাদ, আর্জেন্টিনা, চিলি, ভারত, আয়ারল্যান্ড, জার্মানি, আলজেরিয়া ও জর্ডানসহ বিভিন্ন দেশের প্রতিরোধপন্থী বিশ্ব ফোরামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও চিন্তাবিদদের এক সমাবেশে বলেন, ১২ দিনের যুদ্ধ ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সমগ্র মুসলিম বিশ্বের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়।

পার্সটুডের প্রতিবেদনে জানানো হয়েছে- বেলায়েতি আরও বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর সাম্প্রতিক হুমকিগুলো থেকে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি, নেতানিয়াহুর অস্থিতিশীল অবস্থান এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের উদ্বেগকেই তুলে ধরছে। বেলায়েতি বলেন, বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান ১২ দিনের যুদ্ধের আগের ইরানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তিনি জোর দিয়ে বলেন- ইরান দীর্ঘ ইতিহাস ও সভ্যতার অধিকারী একটি দেশ এবং কয়েক হাজার বছরের ইতিহাসে ইরানের জনগণ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে ও দেশের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করেছে।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: