• Oct 13 2026 - 14:14
  • 6
  • : Less than one minute

ইস্কুভার্স অরবিট-১: সৃজনশীলতার বন্ধনে কিশোরদের মিলনমেলা

ইস্কুলের ইস্কুভার্স কমিউনিটির প্রথম অফলাইন আয়োজন ‘ইস্কুভার্স অরবিট-১’ গত ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ইরান কালচারাল সেন্টারের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

WhatsApp Image 2026-10-11 at 8.08.30 PM
কিশোরদের সৃজনশীলতা, প্রতিভা বিকাশ, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের একটি সুন্দর পরিবেশ তৈরিতে ইরান কালচারাল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই আয়োজনে কিশোররা যেমন নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়েছে, তেমনি ইরানের সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানারও সুযোগ পেয়েছে।
 
কিশোরদের সম্ভাবনা বিকাশ এবং শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন তৈরিতে এমন উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। ইস্কুভার্স অরবিট-১ আয়োজনের সঙ্গে যুক্ত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ভবিষ্যতেও তরুণ প্রজন্মের জ্ঞান, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এমন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যাশা রইল।
ইরান কালচারাল সেন্টার-সংস্কৃতি, জ্ঞান ও সম্প্রীতির সেতুবন্ধনে।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.