ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদোল রহিম মুসাভি বলেছেন, সমুদ্রগামী মিশনের জন্য সামুদ্রিক শিল্পে প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান রয়েছে ইরানের দেশীয় বিশেষজ্ঞদের।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি উৎপাদনের অবস্থা সংক্রান্ত সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ন্যানো প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকাশনায় ইরান বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে।
ইরানের শিল্পমন্ত্রী আব্বাস আলিয়াবাদি বলেছেন, ২০২৫ সালের ২০ মার্চ পর্যন্ত অর্থাৎ চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শেষ নাগাদ তার দেশে গাড়ির উৎপাদন ১৭ লাখ ইউনিটে পৌঁছাবে।
বিদ্যুৎ শিল্প থেকে প্রযুক্তিগত ও প্রকৌশল পরিষেবার রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন ইরান পাওয়ার প্ল্যান্ট মেরামত কোম্পানির (আইপিপিআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ মোরাদি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে তার দেশের বিপুল সক্ষমতাগুলো ব্যবহার করাসহ শহীদ প্রেসিডেন্ট রায়িসির পথ অব্যাহত রাখতে নব-নির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।