• Sep 14 2026 - 11:59
  • 22
  • : Less than one minute

‎শাহসুফি সৈয়দ আহমদুল হক-এর ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ- এর যৌথ উদ্যোগে " অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক -এর ভূমিকা " শীর্ষক এক সেমিনার

4cdd4f70-c00c-40d2-b8b2-6d8439a871a7

১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শাহসুফি সৈয়দ আহমদুল হকের ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে এই সেমিনার আয়োজন করা হয়।

‎

‎বিভাগীয় চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী অরানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, সাবেক সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী, আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ- এর সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম,পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. ফাদার তপন কালিমুস ডি' রোজারিও এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ- এর কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুল মজিদ আলোচনায় অংশগ্রহণ করেন। সহযোগী অধ্যাপক মোহাম্মদ আহসানুল হাদী স্বাগত বক্তব্য দেন।

 

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.