• Jun 30 2026 - 09:03
  • 15
  • : 1 minute(s)
ইরানের প্রতি ভালোবাসা ও প্রতিরোধের অনুপ্রেরণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য

জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২২ জুন ২০২৬: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি এবং ইরানি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন জনাব আমিরি এবং বাংলাদেশে নবনিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি।

ঢাকা, ২২ জুন ২০২৬: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি এবং ইরানি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন জনাব আমিরি এবং বাংলাদেশে নবনিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি।

 

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের স্বাধীনতার পূর্বে পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে তাঁর স্মৃতিচারণ করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে জানান, তিনি এ পর্যন্ত তিনবার ইরান সফর করেছেন। তিনি তেহরানের তৎকালীন আমজাদিয়ে স্টেডিয়াম, ইরানের কিংবদন্তি ফুটবলার নাসের গালিচখানি ও সে সময়ের অন্যান্য খেলোয়াড়দের স্মৃতি এবং তেহরানের মিয়ামি হোটেলে অবস্থানের অভিজ্ঞতা স্মরণ করেন।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় সংসদে ইরানের প্রতি সমবেদনা জানিয়ে গৃহীত শোকপ্রস্তাব ও বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্পিকারকে শহীদ রাহবারের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান সম্পর্ক এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি এবং এ ক্ষেত্রে স্পিকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে ইরান-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির চূড়ান্ত অনুমোদন, চিকিৎসা পর্যটনে সহযোগিতা, বাংলাদেশ জাতীয় সংসদে ইরান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দুই দেশের সংসদীয় কমিটিগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া তেহরান ও ঢাকার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, বন্দর আব্বাস ও চট্টগ্রাম বন্দরের মধ্যে নৌ-পরিবহন সংযোগ উন্নয়ন, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন পণ্যের বাণিজ্য সম্প্রসারণ এবং যৌথ বাণিজ্যিক চেম্বার প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত জানান, বর্তমানে ইরান থেকে বাংলাদেশে রপ্তানির পরিমাণ প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ থেকে ইরানে রপ্তানির পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান একটি পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছে। ইরানের প্রতিরোধ ও বিজয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন, বিশেষ করে অবকাঠামো, বাণিজ্য, যোগাযোগ ও সংসদীয় সহযোগিতার ক্ষেত্রে। তিনি সরাসরি বিমান যোগাযোগ, নৌ-পরিবহন, রপ্তানি সম্প্রসারণ এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় স্পিকার শহীদ নেতার দাফন অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহও প্রকাশ করেন।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: