ক্যালিগ্রাফি কোর্সের শুভ উদ্বোধন
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ , বুধবার ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে ক্যালিগ্রাফি কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন করেন ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী অরানি।
উদ্বোধনী অনুষ্ঠানে জনাব মাহদি মৌলায়ী অরানি ক্যালিগ্রাফির গুরুত্ব ও এর ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ক্যালিগ্রাফি শুধু লেখার একটি শিল্প নয়; এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, যার মাধ্যমে ভাষা, সৌন্দর্যবোধ ও সৃজনশীলতার প্রকাশ ঘটে। ক্যালিগ্রাফির সঙ্গে ভাষা ও সংস্কৃতির সম্পর্কও অত্যন্ত গভীর।
অনুষ্ঠানে ক্যালিগ্রাফি কোর্সের প্রশিক্ষক জনাব সাইফুল্লাহ সাফা উপস্থিত ছিলেন। তিনি কোর্সের বিভিন্ন দিক ও প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
ক্যালিগ্রাফির প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ কোর্সটি লিপির সৌন্দর্য ও ক্যালিগ্রাফির বিভিন্ন কৌশল শেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যালিগ্রাফি চর্চা ও ইরানি সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের আগ্রহী শিক্ষার্থীদের আরও ঘনিষ্ঠ হওয়ার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
.