• Aug 6 2026 - 09:45
  • 26
  • : 1 minute(s)

ঢাকায় ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রে ফারসি ভাষা শিক্ষা কোর্সের ৭৭তম ব্যাচের উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফারসি ভাষা কেবল একটি ভাষা নয়; এটি ইরান ও ভারতীয় উপমহাদেশের শতাব্দীপ্রাচীন ইতিহাস, সাহিত্য, দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বাহক। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ফারসি ভাষা শেখার আগ্রহ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করবে।

6314217355738812617

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার): ইরান ও বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী ভিত্তি হলো ফারসি ভাষা ও সাহিত্য। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ফারসি ভাষা শিক্ষা কোর্সের ৭৭তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদি। আরো উপস্থিত ছিলেন  অনুষ্ঠানের সভাপতি ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানি,  উপস্থিত ছিলেন ইরান দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাফিল আমিরি। এছাড়া অনুষ্ঠানে ফারসি ভাষা কোর্সের শিক্ষক মাযহারুল ইসলামরাহেলা আখতার, সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফারসি ভাষা কেবল একটি ভাষা নয়; এটি ইরান ও ভারতীয় উপমহাদেশের শতাব্দীপ্রাচীন ইতিহাস, সাহিত্য, দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বাহক। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ফারসি ভাষা শেখার আগ্রহ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময়কে আরও শক্তিশালী করবে।

এ বছর ফারসি ভাষা শিক্ষা কোর্সে নিবন্ধনের সংখ্যা আগের ব্যাচের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আয়োজকদের মতে, সাম্প্রতিক সময়ে, বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধ-পরবর্তী সময়ে গণমাধ্যম ও জনপরিসরে ইরান সম্পর্কে ইতিবাচক আগ্রহ ও দৃষ্টিভঙ্গির বৃদ্ধি এই সাড়া পাওয়ার অন্যতম কারণ। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির উপস্থিতিও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানের পর আরও ১৫ জন নতুন শিক্ষার্থী কোর্সে নিবন্ধন করেন।

অনুষ্ঠানে আগের ব্যাচের সেরা শিক্ষার্থী রাযিয়া সুলতানামোহাম্মদ তানভীর শহীদ তাঁদের ফারসি ভাষা শেখার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে কোর্সের শিক্ষক মাযহারুল ইসলামরাহেলা আখতার ফারসি ভাষা শিক্ষার গুরুত্ব, পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় উপমহাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের ঐতিহাসিক প্রভাব এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন। ভিডিওটি উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষে পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে কোর্স সমাপ্তির সনদপত্র বিতরণ করা হয়। এ সময় পূর্ববর্তী কালচারাল কাউন্সেলর জনাব সাইয়্যেদ রেযা মিরমোহাম্মদী-এর নেতৃত্বে পরিচালিত ফারসি ভাষা শিক্ষা কার্যক্রমের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, ফারসি ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা, সাহিত্য, গবেষণা এবং সাংস্কৃতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। ভবিষ্যতেও বাংলাদেশে ফারসি ভাষা শিক্ষা, সাহিত্যচর্চা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: