• Sep 21 2026 - 14:18
  • 23
  • : 1 minute(s)

কবি-সম্রাট হোসেন শাহরিয়ার স্মরণে ফারসি ভাষা ও সাহিত্য আসর

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: কবি-সম্রাট হোসেন শাহরিয়ার স্মরণে ঢাকায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে ‘ফারসি ভাষা ও সাহিত্য আসর (১)’ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ফারসি ভাষা ও সাহিত্য সভার নতুন পর্বের কার্যক্রমের সূচনা হয়।

title 2

আনজুমানে ফারসি বাংলাদেশ, ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র এবং সাহিত্য সৃজন কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্মানিত রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদি; ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের সম্মানিত কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ি অরানি; আল-মোস্তফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশস্থ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব শাহাবুদ্দিন মাশায়েখি রাদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. মো. মুমিত আল রশিদ; ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান; ঢাকাস্থ ইরান দূতাবাসের সম্মানিত সিনিয়র অ্যাডভাইজার জনাব ইসরাফিল আমিরি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আহসানুল হাদী এবং প্রভাষক তানজিনা বিনতে নুর।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আহসানুল হাদী বক্তব্য প্রদান করেন। তিনি ফারসি ভাষা ও সাহিত্যের ঐতিহ্য, গুরুত্ব এবং এর চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।

 

বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে ফারসি ভাষা ও সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা করেন। তিনি ফারসি ভাষা ও সাহিত্যের সমৃদ্ধ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং এর চর্চা আরও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সুমাইয়া আখতার, মোহাম্মদ রকিবুল হাসান ও ফাতেহা বিনতে হাবিব কবিতা আবৃত্তি করেন। এছাড়া কবি হোসেন শাহরিয়ারকে নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের সাহিত্য আসর ফারসি ভাষা ও সাহিত্য অধ্যয়নরত শিক্ষার্থী ও অনুরাগীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি করার পাশাপাশি বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে ফারসি ভাষা ও সাহিত্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে পাঠ, পর্যালোচনা ও গভীরভাবে অনুধাবনের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে ফারসি সাহিত্যের মূল্যবান সম্পদ সম্পর্কে শিক্ষার্থী, গবেষক ও সাহিত্যপ্রেমীদের জ্ঞান ও উপলব্ধির পরিধি আরও সমৃদ্ধ হবে।

 

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.