• Feb 26 2026 - 09:30
  • 9
  • : Less than one minute

কগনিটিভ বিজ্ঞানে সাফল্য: বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে ইরান

সহায়ক সরকারি নীতি ও বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ গবেষণা কার্যক্রমের ফলে কগনিটিভ বিজ্ঞান গবেষণায় বিশ্বে শীর্ষ ২০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ইরান।

সহায়ক সরকারি নীতি ও বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ গবেষণা কার্যক্রমের ফলে কগনিটিভ বিজ্ঞান গবেষণায় বিশ্বে শীর্ষ ২০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ইরান।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের কগনিটিভ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন দপ্তরের মহাসচিব আতাউল্লাহ পুরআব্বাসি ঘোষণা করেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমানে কগনিটিভ বিজ্ঞানের বৈজ্ঞানিক উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে অবস্থান করছে।

আতাউল্লাহ পুরআব্বাসি জোর দিয়ে বলেন, জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞান (কগনিটিভ নিউরোসায়েন্স) ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর গবেষণা প্রকল্পে সহায়তা প্রদানে কোনো সীমাবদ্ধতা নেই। তিনি উল্লেখ করেন, সহায়ক নীতি এবং গবেষক ও অধ্যাপকদের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই ইরান কগনিটিভ  বা জ্ঞানীয় বিজ্ঞানের বৈজ্ঞানিক উৎপাদনে বৈশ্বিক অঙ্গনে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে।#   

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: