ইসলামী প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের মহাসচিব কাজেম গরিবাবাদি জানিয়েছেন, মার্কিন কারাগার থেকে পাঁচ ইরানি নাগরিক আজ (সোমবার) মুক্তি পাবেন।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ৫৫৭ কোটি ৬৪ লাখ ৯২ হাজার ইউরো আল আহলি ও দুখান ব্যাংকের ইরানি অ্যাকাউন্টে জমা হয়েছে।
ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, শত্রুরা জাতীয় ঐক্য বিনষ্টের পাশাপাশি দেশের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে।