ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরানের নৌবাহিনী যে উন্নতি সাধন করেছে তা অবিশ্বাস্য এবং উল্লেখযোগ্য।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী লজিস্টিকসের সামরিক বিশেষজ্ঞদের নির্মিত ডেলামান ডেস্ট্রয়ারের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। শীঘ্রই এটি দেশটির নৌবাহিনীর বহরে যোগ দেবে।
ইরানি চলচ্চিত্র ‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’ ভিয়েনায় আন্তর্জাতিক মানবাধিকার চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে অংশ নেবে। ভিয়েনায় ৩০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র উপ-প্রধান জেনারেল আলী ফাদাভি বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা প্রকাশ্য এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরমাণু সমঝোতা বা জেসিপিওএ লঙ্ঘনের ব্যাপারে তিন ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে সে প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ প্রতিক্রিয়া জানিয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধকামী সংগঠনগুলোর চলমান যুদ্ধ আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।