ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ড্রোন এবং ক্রুজ মিসাইল মোকাবেলায় ইরান আকাশ থেকে নিক্ষেপযোগ্য ২টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার কমিশনের প্রধান কাজেম গরিবাবাদি বলেছেন, ফিলিস্তিনি জাতির ওপর বর্বরতা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের অপরাধী নেতাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুত থেকে কাতারের রাজধানী দোহায় ছুটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যে আল-আকসা তুফান পরিচালনা করেছে তাতে ইহুদিবাদীরা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে।