ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মদ মোহাম্মাদি বখশ জানিয়েছেন, তার দেশ প্রথমবারের মতো যাত্রীবাহী বিমান তৈরির কারখানা নির্মাণ করেছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যদি পরমাণু সমঝোতা আবারো চালু করতে হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল খাতের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইসরাইলে জাহাজ চলাচল সীমিত করে দখলদারদের মূল চালিকা শক্তিকে চাপের মুখে ফেলে দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ‘অযথা যুদ্ধাপরাধ’ চালিয়ে যাচ্ছে; এই দখলদার শক্তির বিরুদ্ধে ‘অসম’ যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।