ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ফাখরি বলেছেন- এই অঞ্চলের লোহিত সাগর, ভূমধ্যসাগার এবং মহাসাগরগুলোতে মার্কিন যুদ্ধজাহাজসহ তাদের সব নৌযানের চলাচল স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক গণহত্যা বন্ধ করার জন্য পশ্চিম এশিয়া [মধ্যপ্রাচ্য] অঞ্চলে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যে নৃশংস বর্বরতা চালাচ্ছে তাতে গোটা বিশ্বের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।