চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, তেহরান এবং বেইজিংকে "বিজ্ঞ এবং ভারসাম্যপূর্ণ সহযোগিতার" মাধ্যমে আধুনিক চ্যালেঞ্জ, একতরফাবাদ এবং পশ্চিমা শক্তির আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং নতুন বিশ্বব্যবস্থা গঠনে ভূমিকা পালন করতে হবে।
ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের প্রধান জানিয়েছেন, 'নাহিদ' (ভেনাস) স্যাটেলাইটের পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ইরান এখন নিজস্ব উপগ্রহভিত্তিক ইন্টারনেট বিকাশের বাস্তব পর্যায়ে প্রবেশ করেছে, যা বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে।