ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদর দপ্তরের সচিব, পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে (এলইও) পর্যবেক্ষণ উপগ্রহ 'জাফর–২' স্থাপনকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক গৌরবের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন, যখন মানুষ অনুভব করে যে, শত্রু জোরপূর্বক রাষ্ট্র ও জনগণের ওপর কিছু একটা চাপিয়ে দিতে চায়, তখন সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবিলা করা উচিত।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিফোনালাপে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ চুক্তিগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
রাশিয়ান ভোস্তোচনি মহাকাশ ঘাঁটি থেকে সয়ুজ উৎক্ষেপণ যান ব্যবহার করে তিনটি দেশীয় ইরানি উপগ্রহ, "পায়া", "জাফর ২" এবং "কাওসারের দ্বিতীয় প্রোটোটাইপ" মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
চিকিৎসা সরঞ্জাম শিল্পে সক্রিয় একটি ইরানি জ্ঞানভিত্তিক কোম্পানি স্বল্প সময়ে জীবাণুমুক্তকরণে সক্ষম ‘ফ্ল্যাশ অটোক্লেভ’ তৈরির প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও উৎপাদনে সাফল্য অর্জন করেছে।
ইরানের ফারস প্রদেশের শিরাজ মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় উজবেকিস্তানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করে শহরটিকে পশ্চিম এশিয়ার চিকিৎসা পর্যটনের কেন্দ্রে রূপান্তরিত করার জন্য দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে।