News
জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২২ জুন ২০২৬: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি এবং ইরানি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন জনাব আমিরি এবং বাংলাদেশে নবনিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি।
ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সহকর্মীদের সাথে বাংলাদেশে নবনিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়
১৭ জুন ২০২৬, বুধবার ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সহকর্মীদের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত ইরানি কালচারাল কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানির এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং পারস্পরিক সহযোগিতা, দলগত কাজ ও ইরান-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপস্থিত সবাই ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশে ইরানের সাংস্কৃতিক কাউন্সেলরের সঙ্গে বিডি ভিউজ ইউটিউব চ্যানেলের প্রধান নির্বাহীর সাক্ষাৎ
২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানি ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে বিডি ভিউস (BD Views) ইউটিউব চ্যানেলের প্রধান নির্বাহী জনাব এএসএম ওয়াহিদুজ্জামান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাংস্কৃতিক কাউন্সেলরের আমন্ত্রণে জনাব ফারুক সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিডি ভিউসের গণমাধ্যম ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ইরানের নবনিযুক্ত সাংস্কৃতিক কাউন্সেলরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের বিভাগীয় প্রধানের সৌজন্য সাক্ষাৎ
মার্কিন-ইসরায়েলি যুদ্ধ অপরাধের বিচার জোরদারের নির্দেশ দিলেন নতুন সর্বোচ্চ নেতা
ইরানের ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী বলেছেন, জাতির অধিকার প্রতিষ্ঠা কেবল ব্যক্তিগত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।
কগনিটিভ বিজ্ঞানে সাফল্য: বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে ইরান
সহায়ক সরকারি নীতি ও বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ গবেষণা কার্যক্রমের ফলে কগনিটিভ বিজ্ঞান গবেষণায় বিশ্বে শীর্ষ ২০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ইরান।
ইরানের আঞ্চলিক নীতি: বহির্শক্তির হস্তক্ষেপ থেকে মুক্তি ও শান্তি-নিরাপত্তা প্রতিষ্ঠা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপিকিয়ানের সঙ্গে বৈঠকে বলেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলো বিশেষ করে আর্মেনিয়ার সাথে সার্বিক সম্পর্কের উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
ইরান ও চীনের মধ্যে এক মাসে ২৫৪ কোটি ডলারের তেল-বহির্ভূত বাণিজ্য
ইরান ও চীনের মধ্যে এক মাসে তেল-বহির্ভূত খাতে বাণিজ্য হয়েছে ২৫৪ কোটি ডলারের।
আন্তর্জাতিক ইন্টারনেট ছাড়াই বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ব্যবস্থা
একদল ইরানি বিজ্ঞানী একটি প্ল্যাটফর্ম চালু করেছেন, যা ব্যবহারকারীদের বিদেশি ওয়েবসাইটে না গিয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মডেল ব্যবহার করার সুযোগ প্রদান করে।