• Feb 25 2026 - 09:09
  • 1
  • : Less than one minute

ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বেড়েছে: ইরানি কমান্ডার

ইরানে বিশ্ব কুদস দিবস বাস্তবায়ন কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, গাজায় বহু নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনা বিশ্বজুড়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে।

ইরানে বিশ্ব কুদস দিবস বাস্তবায়ন কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, গাজায় বহু নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনা বিশ্বজুড়ে মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে। তাঁর মতে, এখন আগের চেয়ে বেশি মানুষ ইহুদিবাদী ইসরায়েলের প্রকৃত চেহারা বুঝতে পারছে।

মেহর নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রমজান শরীফ বলেছেন, এ বছর ১৩ মার্চ (শুক্রবার) ইরানে বিশ্ব কুদস দিবসের ৪৬তম র‍্যালি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রায় ৪৭ বছর আগে ইরানের ইসলামি বিপ্লবের নেতায় রুহুল্লাহ খোমেনী জায়নবাদী ইসরায়েলকে “ক্যান্সার” হিসেবে আখ্যা দিয়েছিলেন। তাঁর দাবি, সাম্প্রতিক ঘটনাগুলো সেই মন্তব্যের সত্যতাকেই সামনে এনেছে।

ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ আরও বলেন, গত দুই বছরেরও কম সময়ে গাজায় ইহুদিবাদী শাসনব্যবস্থার হাতে লক্ষাধিক নিরপরাধ মানুষ শহীদ হয়েছে এবং আরও দুই লক্ষাধিক মানুষ পঙ্গু ও আহত হয়েছে।

কমান্ডার শরীফের মতে, এসব ঘটনার পর বিশ্বব্যাপী এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে। ‘আল-আকসা তুফান অভিযান'-এর পর এই জনমত আরও জোরালো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের বিশ্ব কুদস দিবসের কেন্দ্রীয় স্টাফের প্রধান আরও উল্লেখ করেন, ব্যাপক প্রচার-প্রচারণা সত্ত্বেও অনেক বিশ্লেষক মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে জায়নবাদী শাসনব্যবস্থা কঠিন চাপে রয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: