গণমাধ্যম ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা
বাংলাদেশে ইরানের সাংস্কৃতিক কাউন্সেলরের সঙ্গে বিডি ভিউজ ইউটিউব চ্যানেলের প্রধান নির্বাহীর সাক্ষাৎ
২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানি ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে বিডি ভিউস (BD Views) ইউটিউব চ্যানেলের প্রধান নির্বাহী জনাব এএসএম ওয়াহিদুজ্জামান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাংস্কৃতিক কাউন্সেলরের আমন্ত্রণে জনাব ফারুক সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিডি ভিউসের গণমাধ্যম ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর জনাব মাহদি মৌলায়ী আরানি ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে বিডি ভিউজ (BD Views) ইউটিউব চ্যানেলের প্রধান নির্বাহী জনাব এএসএম ওয়াহিদুজ্জামান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাংস্কৃতিক কাউন্সেলরের আমন্ত্রণে জনাব ফারুক সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বিডি ভিউসের গণমাধ্যম ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাতে জনাব এএসএম ওয়াহিদুজ্জামান ফারুক বলেন, ইরানের সঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ইতিবাচক এবং মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়ে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের ভূমিকা ও মুসলিম দেশগুলোর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে তাদের অবদান উল্লেখযোগ্য। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকারী ইরানের পূর্ববর্তী সাংস্কৃতিক কাউন্সেলরদের সঙ্গে তাঁর ইতিবাচক সম্পর্ক ও সহযোগিতার কথাও স্মরণ করেন।
তিনি জানান, বিডি ভিউজ বাংলাদেশে ইরানের সাংস্কৃতিক কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যমভিত্তিক সহযোগিতা করতে আগ্রহী। তিনি আরও বলেন, তাঁদের প্রতিষ্ঠান সবসময় নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে বাংলাদেশের জনগণের কাছে তা উপস্থাপনের চেষ্টা করে এবং ভবিষ্যতেও ইরানের সাংস্কৃতিক কাউন্সেলরের সঙ্গে পারস্পরিক গণমাধ্যম ও সাংস্কৃতিক সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
এ সময় জনাব মাহদি মৌলায়ী আরানি বর্তমান বিশ্বে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণমাধ্যম জনমত গঠন এবং একটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই বাংলাদেশের জনগণের কাছে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রকৃত ও ইতিবাচক চিত্র এবং একই সঙ্গে ইরানের জনগণের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্ভাবনাকে যথাযথভাবে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নির্ভুল, বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ওপর গুরুত্ব দিতে হবে এবং অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা প্রয়োজন। এছাড়া গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনাবলির সংবাদ সংগ্রহে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও কর্মসূচিতে গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।
সাংস্কৃতিক কাউন্সেলর গণমাধ্যমের সঙ্গে সহযোগিতার আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতে বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যমভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করার জন্য সাংস্কৃতিক কাউন্সেলর দপ্তর কাজ করবে।
সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও ইরানের মধ্যে গণমাধ্যম ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতৈক্যে পৌঁছান। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যমভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়।
.